জাভাস্ক্রিপ্টে asynchronous কোড লেখার সময় প্রথমদিকে অনেকেই callback ও Promise নিয়ে বিভ্রান্ত হন। async/await সিনট্যাক্স এই কাজটিকে অনেক বেশি readable করে তোলে।
এই লেখায় আমরা দেখবো কীভাবে একটি সাধারণ Promise-ভিত্তিক ফাংশনকে async/await দিয়ে পুনর্লিখন করা যায়, এবং try/catch দিয়ে এরর হ্যান্ডলিং কীভাবে করতে হয়।